আগ্রহ যখন ব্যক্তি সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুরে বেড়াতে কেমন লাগে?জামাল উদ্দিন, রাজশাহীসাকিব: খুব ভালো। আপনার জীবনের স্মরণীয় ঘটনা কী? মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়াসাকিব: এখনো আসেনি। বাবা না মা—কাকে বেশি পছন্দ?আকাশসাকিব: দুজনকেই। আপনি কি প্রেম করেন? না করলে কী ধরনের মেয়ে পছন্দ? আপনি কি বাবা-মায়ের পছন্দে বিয়ে করবেন?ঝুমুর, ঝিকরগাছা, যশোর, সাদিকা, যশোর, ফারহানা ভূঁইয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর, জুঁই, কুষ্টিয়াসাকিব: প্রেম করি না। প্রেম করার মতো মেয়ে পাই নাই। এখন যে প্ল্যান তাতে বাবা-মায়ের পছন্দেই হয়তো বিয়ে হবে। মাঠের বাইরে আপনার ভালো বন্ধু কে, কী করেন? আপনি পড়াশোনা করেন? করলে কোথায়, কী বিষয়ে? নওশীন, মাস্টারপাড়া, ফেনী, আতিক, সিলেটসাকিব: পড়াশোনা করে, মাগুরার বন্ধু। আমি এআইইউবিতে পড়ছি। ইংরেজি অনার্স। আপনার মোবাইল নম্বর কি পেতে পারি?শাহাদাত্ আহমেদ সৌরভ, সানকিপাড়া, ময়মনসিংহসাকিব: না। দেশে তো হরহামেশাই ঘটে। বিদেশে গিয়েও কি কোনো মেয়ে ভক্তের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন?সাদিয়া আফরিন, কুমিল্লাসাকিব: না। অনেক কষ্ট করেও আপনার একটা সিগনেচার জোগাড় করতে পারলাম না। প্লিজ, ভাইয়া আপনি একটা অটোগ্রাফ দিয়ে দিন, আমি তা পেপারের মাধ্যমে পেয়ে যাব।নুসরাত জাহান মুনসাকিব: যদি প্রথম আলো রাজি থাকে আমি দিয়ে দেব। সন্তান, স্ত্রী, ক্রিকেট কাকে বেশি ভালোবাসবেন এবং কেন?নূর নাজির, ঢাকাসাকিব: সন্তানও নাই, স্ত্রীও নাই। ক্রিকেটকেই আপাতত বেশি ভালোবাসি। আপনার অভিনীত নাটকের কী হলো? দর্শক কবে আপনাকে অভিনেতা হিসেবে দেখবে? নাটকের কাহিনীর মতো বাস্তবে ৩৭ বলে সেঞ্চুরি করার ইচ্ছা জাগে না? তিশার সাথে আপনার নাটকটি কবে কোন চ্যানেলে দেখতে পাব আমরা?নিপা, ফরিদা, রূপা, সাবালিয়া, টাঙ্গাইল, কামরুল হাসান, ভিয়েনা, অস্ট্রেলিয়া, অনিত, খিলক্ষেত, কান্তা ও প্রমা, মনিপুর, ঢাকা, কান্তা দে, ঢাকাসাকিব: নাটক করি নাই। ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। নিজেকে কতটা ভালো মানুষ বলে মনে করেন আপনি?মাহবুবসাকিব: এক শ ভাগ না, তবে অনেক। তারকা হওয়ার কারণে হয়তো জনসম্মুখে আসতে পারেন না। তো ঈদের কেনাকাটা করেন কীভাবে?নাফিস আহমেদ, ঢাকাসাকিব: না, আমি জনসম্মুখে যাই। ঈদের কেনাকাটা সাধারণত দেশ থেকেই করি। ফেসবুকে আপনার কি কোনো অ্যাকাউন্ট আছে? আপনার নামে তো দেখি ৭২টি অ্যাকাউন্ট? অনেকগুলোয় আবার আপনারই ছবি দেওয়া। আপনি একটা ব্লগ খোলেন না, যেখানে সমর্থকদের প্রশ্নের জবাব দেবেন।ইশরাত, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়সাকিব: আমার অ্যাকাউন্ট আছে। ৭২টার মধ্যে একটা অবশ্যই আমার থাকবে। আমার একটা ওয়েবসাইট আছে। আপনি চাইলে ওখানে গিয়ে মতামত দিতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.shakibalhasan.info যখন একা থাকেন, কাকে সবচেয়ে বেশি মিস করেন?রিনি ও নিশা, মিরপুর, ঢাকাসাকিব: (একটু সময় নিয়ে...ভেবে) হে হে হে...পরের চিঠিটার উত্তর আগে দিই। বাবা ফুটবলার, কেন ক্রিকেটার হলেন? খেলাধুলার পাশাপাশি স্কুলজীবনে কেমন ছাত্র ছিলেন?রাশেদুল হাসান, আটপাড়া, নেত্রকোনাসাকিব: ছাত্র হিসেবে আমার ধারণা আমি বেশ ভালোই ছিলাম। বাবা ফুটবলার এ কারণেই আমি ক্রিকেটার।