আগ্রাসনকারীদের বিরুদ্ধে জিহাদ চলবে: জাওয়াহিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি বলেছেন, মুসলমানদের ভূমি থেকে আগ্রাসনকারীদের বিতাড়িত না করা পর্যন্ত তাঁদের জিহাদ চলবে। গতকাল বুধবার একটি জিহাদি অনলাইন ফোরামে দেওয়া এক নতুন ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ২৮ মিনিটের ওই ভিডিও বার্তার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়েছে, জাওয়াহিরি আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই নেতা যত দিন জীবিত ছিলেন, তত দিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রস্ত করে রেখেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি তা করে গেছেন। ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, ‘মুসলমানদের ভূমি থেকে আগ্রাসনকারীদের তাড়ানোর আগ পর্যন্ত জিহাদ চলবে।’লাদেনের মরদেহ সাগরে সমাহিত করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি পাকিস্তানের সেনাবাহিনী ও রাজনীতিবিদদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সে দেশের জনগণকে রুখে দাঁড়ানো আহ্বান জানান।