আঘাতে রাউলের চলতি মৌসুম শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঘাতের কারণে চলতি মৌসুমের বাকি সময়ে মাঠে নামতে পারছেন না রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রাউল। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। আজ সোমবার ক্লাবটির নিজস্ব ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।গত শনিবার রিয়াল জারাগোজার বিপক্ষে জয়ের দিনে পায়ের গোড়ালিতে আঘাত পান রাউল। ৩২ বছর বয়স্ক রাউলকে চলতি মৌসুমে খুব একটা মাঠে দেখা যায়নি। তবে শনিবার ভ্যান ডার ভার্টের জায়গায় খেলতে নেমে জারাগোজার বিপক্ষে দলের প্রথম গোলটি তিনিই করেন।