আচারণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে কোনো প্রার্থীকে কোনো দল বা ব্যক্তি নির্বাচন প্রচারণা চলাতে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইসি।আজ বুধবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, কোনো প্রার্থীকে হুমকি দেওয়ার ব্যাপারেও কমিশনের কাছে লিখিত অভিযোগ এলে তা তাত্ক্ষণিক তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের দুই থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে। আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। অনেকে এর আগে ভিন্ন কৌশলে প্রচারণা চালিয়েছে। এখন থেকে নির্ধারিত সময়ে আগেপরে কেউ মাইক দিয়ে প্রচারণা চালালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সাখাওয়াত হোসেন জানান, কুমিল্লার নয়জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বৃহস্পতিবার থেকে আরও নয়জন ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। তাঁরা সার্বক্ষণিক আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করবেন। কাল থেকে আগামী সাত দিন প্রতিটি ওয়ার্ডে হাতেকলমে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে।