আছেখণ্ডকালীন কাজের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই বাংলাদেশে চাকরি পাওয়া দুষ্কর।তার ওপর খণ্ডকালীন চাকরি (পার্টটাইম জব)! যা পড়াশোনার সময় বা অন্যকোনো কাজের পাশাপাশিকরা যায়। ব্যাপারটা আগে যতই কঠিন থাকুক, এখন ঢের সুযোগ আছে।পাল্টে যাওয়া সময়ে প্রসার ঘটছে ব্যবসা-বাণিজ্যের। গড়ে উঠছে নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে বাংলাদেশেই খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি হয়েছে।অ্যাপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান মমিনুল আহসান জানায়, সময়ের সঙ্গে বাংলাদেশে পূর্ণকালীন চাকরির পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগও বাড়ছে। সেবাদাতা কিংবা উৎপাদনমুখী প্রতিষ্ঠান—দুই ক্ষেত্রেই খণ্ডকালীন চাকরির সুযোগ দিচ্ছে। এতে করে যাঁরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—তাঁরা উপকৃত হচ্ছেন। কাজ যেমন পাচ্ছেন শিক্ষাজীবনেই, তেমনি অভিজ্ঞতাও সঞ্চয় করছেন।কোথায় আছে সুযোগঅনেক প্রতিষ্ঠানই কাজের সুবিধার জন্য খণ্ডকালীন কাজে লোক নেয়। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসংখ্য ছেলেমেয়ে খণ্ডকালীন চাকরি করছেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের পেশা উন্নয়ন ও সেবা বিভাগের পরিচালক আবদুল হান্নান চৌধুরী জানান, ‘বাংলাদেশে টেলিযোগাযোগ খাত, কলসেন্টার, বিজ্ঞাপনী সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), বিদেশি গবেষণা ও উন্নয়ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, গণমাধ্যমসহ বেশ কিছু খাতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কাজ করছেন। এ ছাড়া কিছু বহুজাতিক প্রতিষ্ঠান, বিপণন গবেষণা প্রতিষ্ঠান, বড় আকারের খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান, ফ্যাশন হাউস, বিউটি পারলার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানেও খণ্ডকালীন কাজের সুযোগ আছে।’ তিনি আরও জানান, বিভিন্ন মেলা, বড় কোনো অনুষ্ঠানের সময় খণ্ডকালীন কাজ করার সুযোগ তৈরি হয়।টেলিযোগাযোগ খাত টেলিযোগাযোগ খাত এখন কর্মসংস্থানের বড় একটি জায়গা। দেশে এখন ছয়টি মোবাইল ফোন সেবাদাতাসহ বেশ কয়েকটি ল্যান্ডফোন সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানেরই আছেগ্রাহক সেবাকেন্দ্র (কাস্টমার কেয়ার বা কলসেন্টার)। এসব সেবাকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করতে পারেন। এ ছাড়া এসব প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচার-কাজের সময়ও সাময়িকভাবে জনবলের দরকার হয়। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কাজ করতে চাইলে আপনাকে যোগাযোগ করতে হবে সরাসরি মানবসম্পদ বিভাগে। কল সেন্টারগ্রাহক সেবাকেন্দ্র বা কল সেন্টারগুলো খণ্ডকালীন চাকরির একটা বড় বাজার তৈরি করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকমিশন (বিটিআরসি) ইতিমধ্যেই প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠানকে কল সেন্টার লাইসেন্স দিয়েছে।বিটিআরসির তথ্যমতে, কাজ শুরু করেছে ৬০টি কলসেন্টার।সেন্টারগুলোতে মূলত শিক্ষার্থীরাই কাজ করছেন। ঢাকার এইচইকিউসি ইন্টারন্যাশনাল কল সেন্টারের সহকারী প্রকল্প ব্যবস্থাপক এস এম সাব্বির হোসেন বললেন, ‘কল সেন্টারে কল সেন্টার নির্বাহী বা এজেন্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে।বেশিরভাগ কাজই খণ্ডকালীন। ন্যূনতম চার ঘণ্টা কাজ করে একজন শিক্ষার্থী মাসে ছয় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কল সেন্টারে কাজ করতে চাইলে আপনাকে ইংরেজিতে কথা বলায় ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। কল সেন্টারে কাজ করতে চাইলে আপনাকে জীবনবৃত্তান্তসহ সরাসরি যোগাযোগ করতে হবে। এসব প্রতিষ্ঠান পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও বিভিন্ন চাকরির ওয়েব পোর্টালেও খণ্ডকালীন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণকেন্দ্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা সহকারী (টিএ) ও গ্র্যাজুয়েট সহকারী (জিএ) হিসেবে কাজ করার সুযোগ আছে।নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি কাজ করার এই সুযোগ বর্তমানে বাড়ছে। তা ছাড়া বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও কোচিং সেন্টারে খণ্ডকালীন কাজ করে আপনি আয় করতে পারেন। এ জন্য আপনাকে ভালো সম্মানীও দেবে প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে সম্মানী মাসিক হারে বা বক্তৃতাভিত্তিক হতে পারে। আর বিশ্ববিদ্যালয়ে টিএ অথবা জিএ হিসেবে কাজ করে মাসে সাত হাজার টাকার ওপরে পেতে পারেন। গণমাধ্যম: বিভিন্ন টেলিভিশন ও এফএম বেতার কেন্দ্রে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। দেশে এখন উল্লেখযোগ্য পরিমাণে টেলিভিশন ও এফএম বেতার কেন্দ্র রয়েছে।সংবাদ উপস্থাপনা এবং অনুষ্ঠান উপস্থাপনা, প্রতিবেদক হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদ ও অনুষ্ঠানের যেকোনো অংশে খণ্ডকালীন লোক নিয়োগ দেওয়া হয়। বেতনও কম নয়। এ ছাড়া ধীরে ধীরে পেশাগত উন্নতির সুযোগ তো থাকছেই। এ ছাড়া বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে।ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি পত্রপত্রিকাগুলোতেও কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রদায়ক হিসেবে খণ্ডকালীন কাজ করতে পারেন। এ ক্ষেত্রে লেখালেখির হাত ভালো থাকতে হবে। নিয়মিত পত্রপত্রিকা, ম্যাগাজিন, জার্নাল পড়ার অভ্যাস থাকতে হবে। মেলা, অনুষ্ঠান ইত্যাদিবিভিন্ন সংগঠন ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নিয়মিত নানা ধরনের মেলার আয়োজন করছে। এসব মেলায় বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে পারেন আগ্রহীরা। বড় বড় মেলা উপলক্ষে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো এসব পদে লোক নিয়োগের উদ্দেশ্যে পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দিয়ে থাকে। এনজিও ও গবেষণা প্রতিষ্ঠানদেশি-বিদেশি বিভিন্ন এনজিও, বিপণন গবেষণা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজে খণ্ডকালীন লোক নিয়োগ দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে আপনি কাজ করে পড়াশোনার ফাঁকে কিছু বাড়তি আয় করতে পারেন। তথ্যপ্রযুক্তি কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রতিষ্ঠানগুলো খণ্ডকালীন কাজের সুযোগ এনে দিয়েছে। সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজের জন্য কম্পিউটারের বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ বা কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পান।এসব প্রতিষ্ঠানে যেমন খণ্ডকালীন চাকরি আছে, তেমনি আবার বাসায় বসে কাজ করে জমা দেওয়ার সুযোগও রয়েছে।বিক্রয়কেন্দ্র ও ফ্যাশন হাউসদেশের বড় বড় খুচরা দোকান, সুপার শপ ইত্যাদিতে খণ্ডকালীন কিছু চাকরির সুযোগ আছে।নামীদামি ফ্যাশন হাউসগুলোতেও বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সুযোগ নিতে পারেন আপনি। এসব প্রতিষ্ঠান খণ্ডকালনীন কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। খণ্ডকালীন কাজে শুধু আর্থিক লাভই হয় না, এতে অভিজ্ঞতাও অর্জন হয়। যা পরবর্তী কর্মজীবনে কাজে লাগে।