আজ আজমির যাবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার আজমির শরিফে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করবেন।খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় তিনি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে আজমিরের উদ্দেশে রওনা দিয়েছেন।গতকাল বুধবার দিল্লি থেকে জয়পুরে যান খালেদা জিয়া। গতকাল রাতে রাজস্থানের শিল্পমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন।এক সপ্তাহের সফরে গত রোববার দিল্লি পৌঁছান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিরোধীদলীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে এ বিষয়ে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।