আজ আবদুল্লাহ আবু সায়ীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমী পুরস্কার পাওয়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবর্ধনা দেবে কেন্দ্রের কলেজ কর্মসূচি প্রাক্তনী।বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নতুন ভবনের পঞ্চম তলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সঙ্গে থাকবে খায়রুল আলমের ৬৪তম জন্মদিন উদ্যাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বিশ্বসাহিত্য কেন্দ্র কলেজ কর্মসূচি প্রাক্তনী প্রতি মাসের শেষ শুক্রবার পাঠচক্রে বই নিয়ে আলোচনা করে। এই কর্মসূচির এক বছর পূর্তিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।