আজ আবার জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার আবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করার প্রতিবাদে এই হরতাল ডেকেছে দলটি।একই অপরাধে দলের আরেক নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে এর এক দিন আগে গত রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামায়াত। ঢিলেঢালাভাবে পালিত ওই হরতালে জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক।