আজ আবার ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় আজ আবারও মঞ্চস্থ হবে। জানা গেছে, আজ সন্ধ্যায় অফিসার্স ক্লাবে নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ডিসেম্বর মাসেই নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে—১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এবং ২০ ডিসেম্বর সাভার গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে। নাটকটি লিখেছিলেন সৈয়দ শামসুল হক আর নির্দেশক প্রয়াত আবদুল্লাহ আল-মামুন। নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৭৬ সালে। মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকে আবদুল্লাহ আল-মামুনসহ আরও অনেকে অভিনয় করেছিলেন। এবার পুরনো ও নতুন শিল্পীদের সমন্বয়ে নাটকটি নতুনভাবে মঞ্চে আনা হচ্ছে। নাটকটির সেট ও আলোর পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী।