আজ আব্বাস ও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত্ করবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য-সংকট নিয়ে আজ বুধবার নিউইয়র্কে ফিলিস্তিন-নেতা মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক সাক্ষাত্কারে মিলিত হবেন। খবর বিবিসি অনলাইনের।জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাব উত্থাপন না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অনুরোধ করবেন বলে জানা গেছে। এরপর তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করবেন।জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে মাহমুদ আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে প্রস্তাব উত্থাপন করার ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করছে। এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেবে বলে আগেই ঘোষণা দিয়েছেন ওবামা। তিনি বলেন, উভয় দেশের মধ্যে সরাসরি আলোচনাই শান্তির একমাত্র উপায়।শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ফিলিস্তিন-নেতা মাহমুদ আব্বাস। ভাষণ শেষে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।