প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ—আইপিএলে আজ শুক্রবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচে খেলতে পারছেন না গৌতম গম্ভীর। দিল্লি ডেয়ারডেভিলসের সহকারী কোচ এরিক সিমন্স জানান, গত বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে পেশিতে আঘাত পান গম্ভীর। এরপর পুরো ম্যাচে দলনেতার দায়িত্ব পালন করেন দলের সহঅধিনায়ক দিনেশ কার্তিক। সিমন্স আরও জানান, আজ খেলার মতো কোন অবস্থা নেই গম্ভীরের। নিজের শরীরের খোঁজখবর নিতে, স্ক্যান করাতে চিকিত্সকের কাছেও গিয়েছিলেন এ বাঁ হাতি ব্যাটসম্যান।তিনি জানান, খেলায় দলনেতার ভূমিকাটা অনেক বড়। তাই এ ম্যাচে গম্ভীর খেলতে না পারায় বড় ঝামেলায় পড়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আজকের ম্যাচে সহঅধিনায়ক দিনেশ কার্তিক দিল্লিকে নেতৃত্ব দেবেন। সূত্র: ওয়েবসাইট।