আজ চীন সফরে যাচ্ছেন মনমোহন সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। সেখানে তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ব্রিকস’ সম্মেলনে অংশ নেবেন। দৈনিক দ্য হিন্দু এ কথা জানিয়েছে। ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে চীনের উপকূলীয় শহর সানাইয়াতে। চীন সফরকালে মনমোহন সিং চারটি দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। তিনি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে সাক্ষাত্ করবেন। তাঁদের আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে, জ্বালানি ও অর্থনৈতিক বিষয় গুরুত্ব পাবে।ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলো বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মনমোহন সিং চীনে তিন দিন অবস্থান করে সেখান থেকে দুই দিনের সফরে কাজাখস্তানে যাবেন।