আজ ছুটির দিনেও অফিস খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সব অফিস অন্যান্য কর্মদিবসের মতো আজ শনিবার খোলা রয়েছে। এসব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল নয়টার মধ্যে দাপ্তরিক কাজকর্ম শুরু করেছেন। অফিস খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত। এখন থেকে এভাবে ছুটির দিনগুলোতে অফিস খোলা রেখে মন্ত্রণালয় অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করবে জানা গেছে।এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব প্রথম আলো ডটকমকে জানান, দেশের সব সিটি করপোরেশন, ওয়াসাসহ এই মন্ত্রণালয়ের অধীন সব অফিস পুরোদমে চলছে। আজ প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা অফিসে উপস্থিত ছিলেন। অন্যরা ছুটিতে আছেন।