আজ ঢাকা ও শান্তিনিকেতনের শিল্পীদের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনিকেতনের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংগঠন ‘সপ্তক’ আজ শুক্রবার দ্বিতীয় অনুষ্ঠান করবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে। শিরোনাম ‘গানের ভিতর দিয়ে’। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন ঢাকার শিল্পী পাপিয়া সারোয়ার, লিলি ইসলাম, লাইসা আহমেদ লিসা, অদিতি মহসীন, আজিজুর রহমান ও হিমাদ্রী শেখর। সপ্তকের শিল্পীরা উপস্থাপন করবেন মালঞ্চ নাটকের পাঠাভিনয়। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছেন ভারতের সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ২৫ সদস্যের দলটি এখন বাংলাদেশ সফর করছে। বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সফরের প্রথম পরিবেশনায় অংশ নেয়। ‘রূপ থেকে রূপে’ শিরোনামের এই আয়োজনে তাঁরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র-রচনার গ্রন্থনা। অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক ও সপ্তকের সম্পাদক সন্দীপ বসু সর্বাধিকারী।