আজ ঢাকায় দুটি কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালটিপ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের গোড়ার দিকে। এর আগে আজ রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে (কলাবাগান) আয়োজন করা হয়েছে ছবির গানের প্রকাশনা অনুষ্ঠান ‘লালটিপ-স্যামসাং মিউজিক ব্লাস্ট’। এই অনুষ্ঠানে গান করবেন আইয়ুব বাচ্চু ও এলআরবি, জেমস ও নগরবাউল, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, মিলা, কনা, ইবরার টিপু, পড়শী প্রমুখ। ছবির গানের সঙ্গে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন লালটিপ ছবির দুই অভিনয়শিল্পী ইমন ও কুসুম শিকদার। ছবিটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। তিন ঘণ্টার এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। লালটিপ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।বাংলালিংক এ বছর চট্টগ্রাম, রংপুর ও রাজশাহীতে আয়োজন করেছে আঞ্চলিক সংগীত উৎসব। তারই ধারাবাহিকতায় আজ ঢাকায় আয়োজন করা হচ্ছে কনসার্ট। ঢাকার আর্মি স্টেডিয়ামে এ ‘বাংলালিংক সংগীত উৎসব’ অনুষ্ঠিত হবে বেলা তিনটায়। এখানে গান করবেন হায়দার হোসেন, অর্থহীন, ওয়ারফেইজ, মাইলস এবং এলআরবি।