আজ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী লালন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিন বদলের অনুপ্রেরণা’—এ মর্মবাণীকে সামনে রেখে আজ শনিবার থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বার্ষিক লালন স্মরণ উত্সব। বাউলসম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও লালনের ভক্ত, শিষ্য ও বাউলের পদচারণে আখড়াবাড়ি, লালন একাডেমী চত্বরসহ আশপাশের এলাকা উত্সব মুখর ও মিলন মেলায় পরিণত হয়েছে।এ উপলক্ষে কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে পাঁচ দিনের অনুষ্ঠানে থাকছে লালনের স্মৃতিচারণা, লালনসংগীত ও লালন মেলা। সন্ধ্যা সাড়ে সাতটায় তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গবেষক ম. মনিরউজ্জামান।প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাতভর চলবে অনুষ্ঠান। লালন একাডেমীর বাউলশিল্পী ছাড়াও দেশের প্রখ্যাত শিল্পীরা অনুষ্ঠানে গান গাইবেন। লালন একাডেমী ও মরা কালী নদীর পাড় ঘেঁষে বিশাল মাঠে জুড়ে মেলা বসেছে বাউল সাধুদের।