আজ থেকে নড়াইলে সুলতান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। শিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে।কর্মসূচির মধ্যে আছে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো, চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন, মহিলা কাবাডি, পুরুষদের হাডুডু, কুস্তি, ভলিবল প্রতিযোগিতা, ষাঁড়ের লড়াই, ঘোড়াগাড়ি দৌড় প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুলতান পদক প্রদান। খুলনা বিভাগীয় কমিশনার মসিউর রহমান মেলার উদ্বোধন করবেন।