আজ থেকে সত্যেন সেন গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন কেন্দ্র করে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনের সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। বিকেলে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন চারণ গণসংগীত শিল্পী শরীফ শাহ্ দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন।গণসংগীতের প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে সারা দেশে উদীচীর বিভিন্ন শাখার উদ্যোগে পরিচালিত জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় এরই মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত হবে জাতীয় প্রতিযোগিতা।