আজ থেকে হিলি স্থলবন্দরে ৭ দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ী সংগঠনের অনুরোধে বাংলাদেশের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নেয়। আজ শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়।এ কারণে এই বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানি হবে না। অন্যদিকে বাংলাদেশ থেকেও কোনো পণ্য ভারতে রপ্তানি করা হবে না। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ প্রথম আলোকে বলেন, ভারতের এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক মণ্ডল স্বাক্ষরিত এক পত্রে ছুটির কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ অক্টোবর থেকে তা আবার শুরু হবে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট সূত্রে জানা গেছে, ওয়্যার হাউসে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক থাকবে।