আজ দেখবেন মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০০১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রাত নয়টায় মাছরাঙা টেলিভিশনে পুনঃপ্রচার করা হবে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০০১-এর অনুষ্ঠান। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সে বছর থেকেই প্রথম আজীবন সম্মাননা পুরস্কার চালু করা হয়। গোলাম মোস্তফা, বুলবুল আহমেদ, শেফালী ঘোষ, রাজীব ও তিন্নি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখন তাঁরা বেঁচে নেই। সে বছরের অনুষ্ঠানে দিলরুবা খান, শেফালী ঘোষ, ইন্দ্রমোহন রাজবংশী, ফরিদা পারভীন, রথীন্দ্রনাথ রায় ও কিরণ চন্দ্র রায় গান পরিবেশন করেন। একটি দলীয় নাচে অংশ নিয়েছিলেন তারিন, অপি, বিজরী ও শ্রাবন্তী। আরেকটি নাচে শামীম আরা নীপা ও চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস অংশ নেন। যাত্রায় শমী কায়সার, জাহিদ হাসান ও রিয়াজ অভিনয় করেন। অনন্ত প্রেম চলচ্চিত্রের গানে রাজ্জাক ও ববিতা অংশ নেন।