আজ দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক নেতাদের মুক্তি ও রিমান্ডের নামে নির্যাতন বন্ধের দাবিতে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল সোমবার বিকেলে দলের পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।বিএনপি আজ বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।এ ছাড়া দেশের বাকি জেলাগুলোতে স্থানীয় বিএনপি এই কর্মসূচি পালন করবে।