আজ দ্য ডেইলি স্টার-স্পেলিং বি পাওয়ার্ড বাই হরলিকসের তৃতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ইংরেজি বানান করে যে বিশাল মাপের তারকা হওয়া যায়, সেটা এখন আর কল্পনা নয়। কারণ, দেশে শুরু হয়েছে টিভি রিয়েলিটি শো বিশ্বখ্যাত স্পেলিং প্রতিযোগিতা দ্য ডেইলি স্টার-স্পেলিং বি পাওয়ার্ড বাই হরলিকস। ‘স্পেলিং বি’ আন্তর্জাতিকভাবে অনুশীলিত ফরম্যাট। বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা নানা বিষয়ে ইংরেজি বানান প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘স্পেলিং বি বাংলাদেশ’ আয়োজন করেছে দেশের প্রথম শিক্ষাবিষয়ক ওয়েবপোর্টাল champs21.com। আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে স্পেলিং বির প্রাথমিক তৃতীয় প্রস্তুতিমূলক পর্ব। এই পর্বগুলোতে অংশ নিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। এ পর্বে স্পেলিং বির বিভিন্ন দিক নিয়ে তাঁরা কথা বলেছেন। এর মধ্যে আছেন কথাসাহিত্যিক আনিসুল হক, ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন অ্যাডভাইজার ক্যাথেরিন ক্যালি এবং ফিউচার লিডারের সিইও কাজী এম আহমেদ। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত স্পেলিং বির বাছাই পর্বের চুম্বক অংশ। এবারের স্কুলগুলো হচ্ছে: এসওএস হারমেন মেইনার, মির্জাপুর ক্যাডেট কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ। টিভি রিয়েলিটি শো স্পেলিং বি প্রাথমিক প্রস্তুতিমূলক পর্ব উপস্থাপনা করেছেন আবদুল্লাহ বিন কাসেদ এবং পরিচালনা করছেন হাসান আবিদুর রেজা জুয়েল।