আজ নাটকটির ৫০০তম পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক গুলশান এভিনিউর ৫০০তম পর্ব। নাটকটি রচনা ও পরিকল্পনা করেছেন নিমা রহমান। কথা হলো তাঁর সঙ্গে।‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকের আজ ৫০০তম পর্ব দেখানো হবে। কেমন লাগছে?এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটা ব্যাপার। বড় একটা অর্জনও বটে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর আগে একটি নাটকেরও ৫০০ পর্ব প্রচারিত হয়নি। সেই হিসেবে বলা চলে, এটি একটি রেকর্ড। আপনার কাছে নাটকটির কোন দিকটি উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?নাটকটি করতে গিয়ে মনে হয়েছে, আমাদের মধ্যে এখনো পেশাদার মনোভাব তৈরি হয়নি। এই পেশাদারিটা তৈরি না হলে একটি নাটক নিয়ে ৫০০ পর্ব কিংবা এক হাজার পর্ব পর্যন্ত যাওয়া কঠিন ব্যাপার। বাংলাদেশের বাইরে যদি তাকাই, সেখানে কিন্তু ৫০০ পর্ব কিংবা এক হাজার পর্ব কিছুই না। কিন্তু আমাদের জন্য তা অনেক বড় ব্যাপার। আমি মনে করি, এটা গুলশান এভিনিউর একটা উল্লেখযোগ্য দিক।সামনে এই নাটক নিয়ে কী ধরনের পরিকল্পনা করছেন?এর পুরোটাই নির্ভর করছে চ্যানেল কর্তৃপক্ষের ওপর। তারা যদি নাটকটিকে হাজার পর্ব কিংবা আরও বাড়াতে চায়, তাতে আমাদের আপত্তি নেই। কারণ, নাটকের গল্প এখন নিজস্ব গতিতে এগোচ্ছে। আমরা গুলশান এভিনিউর গল্প যেভাবে ভেবেছিলাম, তা দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। যে ভাবনা নিয়ে ‘গুলশান এভিনিউ’ নাটকটি শুরু করেছিলেন, তার কতটা পূরণ হয়েছে?দেশের টিভি দর্শকদের ভারতীয় সিরিয়াল থেকে সরিয়ে আনার একটা উদ্দেশ্য ছিল, সেখানে আমরা অনেক বেশি সার্থক। ওই ধরনের দর্শক এখন আমাদের সিরিয়ালগুলো দেখছে।নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কথা বলেছিলেন, ওটার কী খবর?শিগগিরই নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করব। এটি একুশে টিভিতে দেখানো হবে। প্রাথমিকভাবে নাটকটির পর্ব সংখ্যা হবে আড়াই শ। এর গল্প তৈরি হয়েছে একজন মাকে নিয়ে। সেই মা আর তাঁর সন্তানদের সংসারজীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে এই ধারাবাহিকের কাহিনি।