আজ পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর আয়োজন করা হয়েছে ১১তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতার। নারীদের জন্য এ আয়োজন নিয়ে সারা দেশের আচারশিল্পীরা প্রতিবছরই অপেক্ষা করেন, বিশেষ করে কার আচার হবে বর্ষসেরা।আজ সোমবার ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘোষণা করা হবে ২০১০ সালের প্রতিযোগিতার ফলাফল। বর্ষসেরা আচারের এক লাখ টাকার পুরস্কারের পাশাপাশি থাকবে টক, ঝাল ও মসলাযুক্ত মিষ্টি এবং অন্যান্য—এই চার বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। পুরস্কারগুলো যথাক্রমে—এলসিডি টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন। এ ছাড়া আছে সান্ত্বনা পুরস্কার। মোট ৪৮ জন আচার প্রস্তুতকারী পুরস্কার পাবেন। আজ পুরস্কার বিতরণ ছাড়াও রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু হবে বেলা সোয়া তিনটায়। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। আচার প্রতিযোগিতার আয়োজক প্রাণ ও প্রথম আলো। মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই।