আজ প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক আজ শনিবার বিকেল পাঁচটায় ঢাকা শেরাটন হোটেলের বলরুমে ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৫’-এর পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ১৪১৫ বাংলা সনের বাংলাদেশি প্রকাশনা থেকে সৃজনশীল শাখায় কথাশিল্পী শহীদুল জহিরের উপন্যাস আবু ইব্রাহীমের মৃত্যু এবং মননশীল শাখায় সাইমন জাকারিয়ার বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার পেয়েছে। এ পুরস্কার দেওয়া হচ্ছে ১৪১০ বঙ্গাব্দ থেকে।আজকের অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী দুই লেখকের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও প্রশংসাপত্র দিয়ে প্রথম আলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর পাঁচ সদস্যসহ লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।