আজ প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। দুপুর ১২টায় এই ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে জানান, জেলা ও উপজেলা পর্যায়ে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানা যাবে। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সারা দেশে ছয় হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছিল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষায় মোট প্রায় ২৫ লাখ শিক্ষার্থী অংশ নেয়।