আজ বাংলা একাডেমীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ‘জাতির মননের প্রতীক’ খ্যাত এ প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা করে।এ উপলক্ষে বাংলা একাডেমীর বর্ধমান হাউজের পাশে রবীন্দ্রমঞ্চে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে।