আজ বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবমেরিন কেবল মেরামতের কারণে আজ ৩০ আগস্ট বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সি-মি-উই ৪-এর চেন্নাই অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ চার ঘণ্টার জন্য বাংলাদেশে বিটিসিএল ও ম্যাংগোর ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।একই দিনে সার্ভার রক্ষণাবেক্ষণ-কাজের জন্য আজ বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত প্রথম আলো ওয়েবসাইট দেখতে সাময়িক সমস্যা হতে পারে। এ ব্যাপারে পাঠকের সহযোগিতা কামনা করেছে প্রথম আলো।