আজ ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৬ মে শনিবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১২-এর জাতীয় উৎসব রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (বেইলি রোড) অনুষ্ঠিত হবে। উৎসব শুরু হবে সকাল নয়টায়, চলবে বিকেল চারটা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ভাষাবিদ, শিক্ষাবিদ, শিক্ষক, লেখক, কণ্ঠশিল্পীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এর আগে গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে দেশের নয়টি অঞ্চলে ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়। অঞ্চলগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া, ঝালকাঠি, নাটোর, খুলনা, ঠাকুরগাঁও ও ময়মনসিংহ। জাতীয় প্রতিযোগিতায় নয়টি অঞ্চলে বিজয়ী ৫৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। প্রতিযোগীদের সকাল আটটায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মাঠে স্থাপিত তথ্যকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।