প্রিন্স উইলিয়াম ও তাঁর নববধূ কেট মিডলটনের বিয়ের অনেক কিছু শুরু থেকে গোপন রাখা হয়েছিল। এখন পর্যন্ত তাঁদের মধুচন্দ্রিমা বা হানিমুনের স্থান এবং কেটের পোশাকের ডিজাইনারের নাম গোপন রয়েছে। ব্রিটিশ রাজপরিবারের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নব দম্পতি আজ শনিবার তাঁদের মধুচন্দ্রিমার স্থান সম্পর্কে জানাবেন।তবে ব্রিটিশ গণমাধ্যম সে ঘোষণার অপেক্ষায় বসে নেই। গণমাধ্যমে প্রতিনিয়ত নব দম্পতির মধুচন্দ্রিমার স্থান সম্পর্কে অনুমান-নির্ভর অনেক স্থানের নাম এসেছে। এসব স্থানের মধ্যে সেচেলস দ্বীপ, কেনিয়া, অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফের মুসটিক দ্বীপ, গ্রিসের করফু দ্বীপ, ইতালির তুসক্যানিতে একটি প্রাসাদোপম বাড়ি এবং ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলের সিলি ইলসের নাম এসেছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহের কমতি নেই। অনেক উত্সুক মানুষ এ নিয়ে বাজিও ধরেছে। রয়টার্স।