আজ মহাপ্রলয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২১ মে শনিবার সেই অমোঘ মহাপ্রলয়ের দিন! আজ থেকেই শুরু হবে ‘পৃথিবী ধ্বংস’। হ্যারল্ড ক্যাম্পিং নামের এক মার্কিন ধর্মতাত্ত্বিক এমনটাই ঘোষণা দিয়েছেন। তাঁর মতে, আজই পৃথিবীতে এসে বিশ্বাসীদের প্রতিশ্রুত স্বর্গরাজ্যে তুলে নেবেন যিশু। আর ২১ অক্টোবর নাগাদ সব অবিশ্বাসী মারা যাবে। এরপর চূড়ান্তভাবে ধ্বংস হবে পৃথিবীসহ বিশ্বব্রহ্মাণ্ড। হ্যারল্ড ক্যাম্পিং আরও বলেছেন, বাইবেলের বাণী বিশ্লেষণ করে তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তবে তাঁর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার নাস্তিকবাদীরা বলেছেন, এটা স্রেফ ভাঁওতাবাজি। এ ধরনের কিছুই ঘটবে না। তাঁরা আজ জম্পেশ পার্টি দিয়ে আনন্দ উল্লাস করবেন বলেও ঘোষণা দিয়েছেন। বিবিসি অনলাইন