আজ মাছরাঙা টিভিতে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হলো ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ অনুষ্ঠান। জমকালো এ অনুষ্ঠানে এসেছিলেন দেশের টিভি, চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা। মাছরাঙা টিভিতে আজ রাত আটটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশা। পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। কাল শুক্রবার বেলা আড়াইটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে।