আজ মাছরাঙায় গাইবে গানওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১১টায় প্রচারিত হবে বায়োগ্রাফিক্যাল ব্যান্ড শো ‘গানপোকা’। আজ এতে গান করবে গানওয়ালা ব্যান্ড। অনুষ্ঠানটির প্রযোজক আবুল হোসেন খোকন বলেন, দেশের ব্যান্ডগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়াই এ অনুষ্ঠানের লক্ষ্য। আজকের পর্বে গানওয়ালা গাইবে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’-এর চারটি গান। অনুষ্ঠানটি কাল বিকেল চারটা দুই মিনিটে পুনঃপ্রচার করা হবে।