আজ মুক্তধারার আবৃত্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে মুক্তযুদ্ধভিত্তিক আবৃত্তি-প্রযোজনা উৎসব শুরু হচ্ছে। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন অভিনেতা ও আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূর। দুই দিনব্যাপী এ উৎসবে থাকবে মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে বিভিন্ন আবৃত্তি সংগঠনের নয়টি প্রযোজনা। থাকবে আমন্ত্রিত শিল্পীদের একক আবৃত্তি।