আজ রবীন্দ্রনাথের গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ খানেক আগে থেকে ইউটিউবে ‘আঁখি আলমগীর নিউ মিউজিক ভিডিও’ নামের একটি গান পাওয়া যাচ্ছে। আঁখি জানালেন, ‘জল পড়ে পাতা নড়ে’ শিরোনামে তাঁর একটি জনপ্রিয় গান রয়েছে। এবার এসেছে গানটির দ্বিতীয় পর্ব। এরই মধ্যে অনেকে মিউজিক ভিডিওটি দেখেছেন। আজ দুপুরে আঁখি আলমগীর গান করবেন দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে। কথা হলো আঁখির সঙ্গে।‘আঁখি আলমগীর নিউ মিউজিক ভিডিও’র কাজ কবে করলেন?খুব বেশি দিন হয়নি। গানটি লিখেছেন ও সুর করেছেন শওকত আলী ইমন। পরিচালনা করেছেন সুমন রহমান। পুরো মিউজিক ভিডিওর শুটিং হয়েছে এফডিসিতে। কাজ হয়েছে দুই দিন দুই রাত। মিউজিক ভিডিওতে আমি অভিনয় করেছি। আরও ছিলেন ফেরদৌস। নাচের অংশে ছিলেন ৬০ জন নৃত্যশিল্পী। মিউজিক ভিডিওটিকে অনেকেই চলচ্চিত্রের আইটেম গানের সঙ্গে তুলনা করেছেন।আজকের অনুষ্ঠানে আপনি কোন গান গাওয়ার পরিকল্পনা করেছেন?সাধারণত টিভির লাইভ অনুষ্ঠানগুলোতে আমার খুব জনপ্রিয় হওয়া গানগুলোই শ্রোতারা বেশি শুনতে চান। কিন্তু তার বাইরেও তো অনেক ভালো গান রয়েছে, সেসব থেকে আজ গাওয়ার ইচ্ছা আছে। আমি কিন্তু রবীন্দ্রসংগীতের দারুণ ভক্ত। আজ রবীন্দ্রনাথের গান করব। পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ও পুরোনো দিনের গান করব। নতুন অ্যালবাম কবে করবেন?অ্যালবাম আমার চোখ দিয়ে ছোঁব বেরিয়েছে দেড় বছর আগে। এবার অন্য পরিকল্পনা করছি। ধীরে ধীরে একটি একটি করে গান তৈরি করব। এর মিউজিক ভিডিও বানাব। এগুলো ইউটিউবের মাধ্যমে শ্রোতাদের দেব। যখন সাত-আটটা গান জমা হয়ে যাবে, এরপর অ্যালবাম করব। এ পর্যন্ত আমার ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে।গান নিয়ে এখন আপনার ব্যস্ততা কেমন? ১ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন গান করব। কোনোদিন টিভিতে আবার কোনোদিন মঞ্চে গান করার কথা আছে। সব সময় এ রকম না হলেও ব্যস্ততা তো কিছু থাকেই।