আজ রেড কার্পেট, কাল অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ অনুষ্ঠান। জমকালো এই অনুষ্ঠানে এসেছিলেন দেশের টিভি, চলচ্চিত্র ও সংগীতের তারকারা। অনুষ্ঠানের আগে তাঁদের অনুভূতির কথা জানিয়েছেন মুনমুন ও রুম্মান রশীদ খানের কাছে। আর তা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১, রেড কার্পেট’ অনুষ্ঠান। মাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। কাল বৃহস্পতিবার একই টিভি চ্যানেলে রাত আটটায় প্রচারিত হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ অনুষ্ঠান। শুক্রবার বেলা আড়াইটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে। এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশা।