আজ শচীনবন্দনায় কৈলাশ খের লাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এশিয়া কাপ শিরোপা জয়ের লড়াইয়ে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ চলাকালে বিরতির সময় শচীন টেন্ডুলকারকে শ্রদ্ধা জানাতে সরাসরি বা লাইভ গাইবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাশ খের।‘গানে গানে শচীনকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়ায় আমি খুবই আনন্দিত। আড়াই মিনিটের এই গানটি লিখেছেন জাভেদ আখতার। আমি, নরেশ ও পরেশ—এই তিনজন মিলে গানটির সংগীত পরিচালনা করেছি। অনেক দিন ধরেই গানটির কাজ করছি। অবশেষে আজ শচীনকে উত্সর্গ করে গানটি গাওয়ার সুযোগ পাচ্ছি।’ কৈলাশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে টিএনএন। কৈলাশ আরও বলেছেন, ‘গানটিতে শচীনের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই গানে আবেগের বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে। গানটির কথা হলো ‘হউসলা জ্যায়সে হো আসমান সে বুলন্দ/ হউসলা হো বুলন্দ’। তিনি বলেন, অনেকেই আমাকে সংগীতজগতের কৈলাশ মানে পর্বত বলে অভিহিত করে। আমি বলব, ক্রিকেটে সত্যিকারের “কৈলাশ” হলেন শচীন।’