আজ শাহ আবদুল করিম লোক-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সপ্তম শাহ আবদুল করিম লোক-উৎসব। বেলা তিনটায় উৎসবের উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলম। লোক-উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহ নূরজালাল জানান, উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের বাউলদের পাশাপাশি জনপ্রিয় শিল্পীরা বাউলসম্রাটের প্রচলিত-অপ্রচলিত গান পরিবেশন করবেন। টানা দুই দিন গানবাজনার পাশাপাশি বাউলসম্রাটের জীবন ও দর্শন নিয়ে আলোচনা হবে।