আজ শেয়ারবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার বিষয়ে আজ শনিবার সন্ধ্যা ছয়টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন। ব্রিফিংয়ে শেয়ারবাজার কেলেঙ্কারি বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।তদন্ত কমিটি ও অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ সমন্বিত করে অর্থমন্ত্রী একটি সুপারিশমালাও সাংবাদিকদের জানাবেন।