আজ সন্ধ্যায় আছড়ে পড়তে পারে নাসার স্যাটেলাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ছয় টন ওজনের স্যাটেলাইট আজ শুক্রবার সন্ধ্যায় পৃথিবীতে আছড়ে পড়তে পারে। স্যাটেলাইটটি ঠিক কোথায় আছড়ে পড়বে, তা এখনো অনিশ্চিত। তবে নাসা বলেছে, এতে আতঙ্কের কোনো কারণ নেই। মহাকাশ থেকে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে প্রবেশের পর স্যাটেলাইটের যে ২৬টি ভগ্নাংশ বা ভাঙা টুকরোর অস্তিত্ব থাকবে, সেগুলো পৃথিবীর মানুষকে আঘাত করার আশঙ্কা খুব কম।নাসা জানায়, আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ নামে ওই স্যাটেলাইটটি উত্তর আমেরিকায় পড়ার আশঙ্কা নেই। বাসস।