আজ সবাই শোকার্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনগুলোয় এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে নিমতলীতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৩৯ জন হাসপাতালে চিকিত্সাধীন।