আজ সাধারণ ছুটি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি দেশ ও জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় আজ দুপুর পৌনে ১২টার দিকে এ আদেশ জারি করে।আদেশে বলা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থে এ ছুটি ঘোষণা করবে।এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়।অন্যান্য দিনের মতোই আজকের কর্মদিবস শুরু হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের কাজে যোগ দিয়েছেন। কিন্তু দুপুর ১২টার দিকে এ ছুটির ঘোষণায় দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘এতে দ্বিধাদ্বন্দ্বের তো কিছু নেই। যাঁরা অফিসে এসেছেন তাঁরা চলে যাবেন। আর একজন সরকারি কর্মকর্তা হলে এ ধরনের প্রশ্ন তোলারও কিছু নেই।’ এদিকে ছুটির এ ঘোষণা আসার পরপরই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় বন্ধ করে বাড়ির উদ্দেশে চলে যেতে দেখা গেছে।