মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিলের পক্ষে সাভারের সিআরপি কর্তৃপক্ষের কাছে ২০টি হুইলচেয়ার বাবদ দুই লাখ ৪০ হাজার টাকা হস্তান্তর করা হবে আজ মঙ্গলবার। সিআরপিতে ভর্তি সাভারে ভবনধসে পঙ্গু রোগীদের সেবায় এই হুইলচেয়ারগুলো ব্যবহূত হবে। গতকাল সোমবার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে আহত ব্যক্তিদের অস্ত্রোপচারের আগে প্রস্তুতিমূলক ব্যয়ের জন্য এক লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ৫০ জন রোগীর অস্ত্রোপচারের জন্য আগামীকাল এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে আরও ১০ লাখ টাকা হস্তান্তর করা হবে।গতকাল হাসপাতালে ভর্তি পোশাক কারখানার কর্মীদের জন্য নতুন ৩০০ লুঙ্গি, ৩০০ শাড়ি ও ৩০০ ম্যাক্সি বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। এনাম মেডিকেল কলেজের চিকিৎসকদের সহযোগিতার জন্য দুপুরে ৩৫০ প্যাকেট ও রাতে ২০০ প্যাকেট খাবার সরবরাহ করেছেন তাঁরা। এ ছাড়া উদ্ধারকর্মীদের জন্য খাওয়ার পানি, শুকনা খাবার, জুস, ২০০টি সার্জিক্যাল মাস্ক ও ২০০ বোতল এয়ারফ্রেশনার বিতরণ করা হয়েছে। সহায়তা পাঠানোর ঠিকানা: প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। অথবা মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিল, ঢাকা ব্যাংক, চলতি হিসাব নম্বর: ২০৭১০০৮৭৩৯।মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিলে গতকাল যাঁরা সহযোগিতা করেছেন তাঁরা হলেন: তানিয়া আহমেদ তেজকুনীপাড়া, ঢাকা, ৫০০০ টাকা; আশফাকুজ্জামান ও আকাশী পারভীন, প্রথম আলো, ৫০০০; আরিফ রহমান, ঢাকা ওয়াসা, ৫০০০; আবদুর রাজ্জাক, ঢাকা ওয়াসা, ৫০০০; ডা. গোলাম শামীম, যুক্তরাষ্ট্র ৫০,০০০; মোমেনুর রশীদ সিদ্দিকি, প্রথম আলো ১০০০; ইউসিসির শিক্ষার্থীরা ৩০,০০০; মিসেস নাজমা বানু, তেজকুনীপাড়া, ২০০০; আয়েশা পারভিন, বসুন্ধরা আবাসিক এলাকা, ৫০০০; ওয়াজাহাত ও আমিরা ৫১৬২; নাম প্রকাশে অনিচ্ছুক ২৫,০০০; তনিমা, ছাত্রী ৫০০; ইশরাত জাহান, গ্রীন রোড ১০০০; আ. জলিল, দিলু রোড ২০০০; জিহান ও জায়ান, ধানমন্ডি, ২০০০; রফিকুল ইসলাম, কাঁঠালবাগান ১০০০; মোরশেদ শফিউল হাসান, কারওয়ান বাজার ৫০০০; ডা. মিলু, ডা. খুরশীদ খন্দকার ও ডা. তওহিদ ৫০,০০০; জোবাইদা আফরোজ, দিলারা আফরোজ ও সানজিদা আফরোজ ২০০০; এম এ সাদেক, পূর্ব রামপুরা ২৯০০; সাবিনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁ ২০,০০০; আরিফ হোসেন, ওয়ারী, ১০,০০০; মো. হোসেন পল, যুক্তরাষ্ট্র ২৩,০০০; কবির, শ্যামলী, ১০০০; শফিকুল ইসলাম, মগবাজার, ১০০০; জেসমিন ও সাগর ৩০০০; দাদা এন্টারপ্রাইজ, পুরানা পল্টন, ৫০০০; ডা. তড়িৎ কুমার সাহা, শিবগঞ্জ, ১০০০। ঢাকা ব্যাংকে জমা দিয়েছেন যাঁরা: রহমান, শ্যামলী, ১০০০; মিজানুর রহমান ১০০০; হাবিবুর রহমান ৩৫০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৫০,০০০; ড. আবুল মনসুর ১০০০; মনোয়ারা বেগম ২০০০ এবং রেদোয়ান খন্দকার ৫০০ টাকা। গতকালের মোট জমা ৩,২৭,৫৬২ টাকা।সংশোধনী: ২৮ এপ্রিল এই তহবিলে ধানমন্ডির আমিনুল হক ১০,০০০ টাকা জমা দিয়েছেন। গতকাল ভুলক্রমে তাঁর নামে ১,০০,০০০ টাকা ছাপা হয়েছে এবং সুলতানা জাহান কাকলী দিয়েছেন ২০০০ টাকা কিন্তু ছাপা হয়েছে ২০০ টাকা। ২৭ এপ্রিল শহীদুল ইসলামের জমাকৃত ২৫০০ টাকা পরদিন ভুলক্রমে প্রথম আলোয় ছাপা হয়নি এবং আকাঙ্ক্ষা ডেভেলপারের পক্ষে ৮৪৫০ টাকার স্থলে ৮৪০০ টাকা ছাপা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের কারণে গতকালের পত্রিকায় প্রকাশিত এই তহবিলে মোট জমার পরিমাণ ছাপা হয়েছে ৬০,২২,১০২ টাকা। প্রকৃতপক্ষে মোট জমা হবে ৫৯,৩৬,৪৫২ টাকা। এর সঙ্গে গতকালের মোট জমা ৩,২৭,৫৬২ টাকা নিয়ে তহবিলের সর্বমোট জমার পরিমাণ দাঁড়াল ৬২ লাখ ৬৪ হাজার ১৪ টাকা।