আজ ১২৫ ইউপিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের আট জেলার ১৪টি উপজেলায় ১২৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত।বরিশাল জেলার সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ; পটুয়াখালীর মির্জাগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া, বরগুনার সদর ও বেতাগী, ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন, ঝালকাঠির সদর, সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ এবং বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাটে ভোট গ্রহণ করা হয়। আজ নির্বাচনী এলাকাগুলোয় সাধারণ ছুটি।নির্বাচন স্থগিত: পিরোজপুরে দুই উপজেলার চারটি ইউনিয়নে এবং কক্সবাজারে মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।