আজ ‘নক্ষত্রবাড়ি’র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে রিসোর্ট ও কনফারেন্স সেন্টার আজ ‘নক্ষত্রবাড়ি’র যাত্রা শুরু হবে। অভিনয়শিল্পী তৌকীর আহমেদের উদ্যোগ এই প্রতিষ্ঠানটির উদ্বোধন সামনে রেখে ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, মনিরুল ইসলাম, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শিশির ভট্টাচার্য্য প্রমুখ অংশ নিয়েছেন। এই আর্ট ক্যাম্পে আঁকা ছবি নিয়ে আজ বিজয় দিবসে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিনব্যাপী থাকছে নানা আয়োজন। রবীন্দ্রসংগীতের শিল্পী অদিতি মহসিন ও কৃষ্ণকলি গান করবেন এতে।