আজ ‘নজরুল সম্মেলন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা এবার আয়োজন করেছে ‘নজরুল সম্মেলন’। শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দুই দিনের এই সম্মেলন শুরু হবে আজ বিকেল সাড়ে পাঁচটায়। সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, ‘এ বছরই গোড়ার দিকে নজরুলসংগীতের শিল্পীদের নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়। এবারই প্রথম আমরা সম্মেলন আয়োজন করছি। সারা দেশ থেকে নজরুলসংগীতের শিল্পীরা এই সম্মেলনে অংশ নেবেন। থাকবেন শিশুশিল্পী, নবীন শিল্পী ও প্রবীণ শিল্পীরা।’তিনি জানান, আজ বিকেল সাড়ে পাঁচটায় আলোচনার মধ্য দিয়ে শুরু হবে সম্মেলন। এই পর্বে মূল বক্তা থাকবেন রফিকুল ইসলাম। এরপর থাকবে গান, নাচ, পাঠ ও আবৃত্তি। কাল শনিবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই সম্মেলন সবার জন্য উন্মুক্ত থাকবে।