আজ ‘বিপাশার অতিথি’ শিশির ভট্টাচার্য্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’তে এবারের অতিথি চিত্রশিল্পী ও জনপ্রিয় কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। চিত্রকর্ম ও চিত্রশিল্পীর ভাবনা নিয়ে এ অনুষ্ঠানে শিশির ভট্টাচার্য্য শৈল্পিক ভাবনা বিনিময় করেছেন। বর্তমানে আমাদের দেশে চিত্রকলার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর মনের ভাবনার কথাও জানিয়েছেন।বিপাশা হায়াতের উপস্থাপনা ও তারেক আখন্দের প্রযোজনায় বিপাশার অতিথি বাংলাভিশনে দেখবেন আজ রাত নয়টা পাঁচ মিনিটে।