আজ ‘মূকাভিনয়’ প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ‘মূকাভিনয়’ প্রদর্শনীর আয়োজন করেছে। বিভিন্ন দলের মূকাভিনয়শিল্পীরা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে মূকাভিনয় করবে মাইম আর্ট, রূপঙ্কর কালচারাল সেন্টার, ব্রজমোহন থিয়েটার, পরিবর্তন মাইম একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন গ্রুপ, প্যান্টোমাইম মুভমেন্ট, অনাদিকল্প ও স্বপ্নদল।বাংলাদেশের মূকাভিনয়শিল্পের উ ৎ কর্ষের জন্য কাজ করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন।