আজ ‘রাজশাহী ১৯৭১’ গ্রন্থের প্রকাশনা উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের মাস্টার শেফ রেস্তোরাঁয় রাজশাহী ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান বইয়ের প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন। এ ছাড়া মাস্টার শেফ রেস্তোরাঁর সামনে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকবে প্রথমা প্রকাশনের বইয়ের বিক্রয় ও প্রদর্শনী, প্রথম আলো জবসের চাকরির বাজার সম্পর্কে পরিচিতি এবং প্রথম আলো ও প্রথম আলো বন্ধুসভার স্মারক প্রদর্শনী।