আজ ‘হঠাৎ’ নাটকের শততম মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নান্দনিকের পঞ্চদশ প্রযোজনা সৈয়দ মহিদুর রহমান রচিত ও রফিকউল্লাহ সেলিম নির্দেশিত হঠাৎ নাটকের শততম মঞ্চায়ন হবে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে। সন্ধ্যায় শততম মঞ্চায়ন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।